|
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মত কোম্পানীগঞ্জেও পালিত হলো মহান স্বাধীনতা দিবস। এর অংশ হিসেবে ২৫মার্চ রবিবার বিকেলে ৫নং চরফকিরা ১৬নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের স্মরণে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন, উপজেলা আ’লীগের সভাপতি জনাব খিজির হায়াত খান, মুক্তিযোদ্ধা জনাব আবু নাছের। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম আনজুমান পারভীন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবদুল আবদুল আওয়াল। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বসুরহাট পৌরসভায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠন বসুরহাট পৌরসভা, সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, রাজনৈতিক দল, মহিলা পরিষদ, ছাত্রসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, পেশা জীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ ব্যানারে শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদীতে উপস্থিত হয়। তারপর সকালে বসুরহাট সরকারী হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ভিডিপি,বয়স্কাউটস, গার্লসগাইড, কাবস্কাউট, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
|